প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলীকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, ‘এই দুজনকে প্রধানমন্ত্রীর কার্যালয়সংশ্লিষ্ট দাপ্তরিক তথ্য সংবাদমাধ্যম অথবা অন্য কোনো মাধ্যমে প্রচার ও সরবরাহের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হলো।’ খবর বিডিনিউজের। গত ফেব্রুয়ারিতে প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। অন্যদিকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পান ছালেহ শিবলী। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিবও।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর ওরশে লাখো ভক্তের ঢল
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত