সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর ওরশে লাখো ভক্তের ঢল

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

হযরত গাউসুল আজম শাহসূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (কঃ) (প্রকাশবাবা ভাণ্ডারী)’র ৯০ তম ৩ দিনব্যাপী পবিত্র বার্ষিক ওরশের প্রধান দিবস গতকাল রবিবার গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে মহাসমারোহে ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফে পালিত হয়েছে। এ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিল বাদে ফজর বাবা ভাণ্ডারীর (.) রওজা শরীফে গোসল, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির, আজগার ও আলোচনা সভার আয়োজন করে। সবশেষে মুসলিম উম্মাহর ও বিশ্বের সমস্ত মানুষের জন্য সুখ শান্তি কামনা করে আখেরী মোনাজাতের পর তাবারুক বিতরণ করা হয়।

ওরশের প্রধান দিবসে লাখো ভক্তদের পদচারণায় নাজিরহাট হতে মাইজভাণ্ডার দরবার শরীফ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক জনারণ্যে পরিণত হয়। তবে অন্যান্য বছরের চেয়ে এবার ভক্তদের উপস্থিতি ছিল বেশী। লাখো ভক্তের সার্বিক নিরাপত্তায় ফটিকছড়ি থানা পুলিশ ও নাজিরহাট হাইওয়ে পুলিশ এবং গাউছিয়া রহমান মঞ্জিলের স্বেচ্ছাসেবকরা আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ছিল। ওরশ শরীফের সমাপনীতে দিন থেকে রাত পর্যন্ত লাখো ভক্তদের সমাগমের দরবার শরীফে প্রচন্ড ভিড় ছিল। এতে আখেরী মোনাজাত পরিচালনা করেন, সাজ্জাদানশীন মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী (:জি:🙂। এ সময় শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভাণ্ডারীসহ লাখো আশেকানে ভক্তরা মোনাজাতে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় মাদকবিরোধী সমাবেশ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী