পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মানবিক সংগঠন নজির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী ড. জুলকারনাইন জীবন। গত শনিবার সকাল ১১টায় উপজেলার হাইদগাঁও গজ্জনিয়া পাড়ায় ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পটিয়া উপজেলার আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান। ঢেউটিন বিতরণকালে বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান বলেন, নজির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী জীবন একজন মানবিক মানুষ। তিনি দীর্ঘদিন অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সহায়তা করে চলেছেন। যা এখনো অব্যাহত। মানবতার এ ফেরিওয়ালা অসহায় মানুষ ছাড়াও এলাকার বীরমুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা প্রদান করেছিল। যা স্মরণীয় হয়ে আছে। নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের মানবিক কাজগুলো অব্যাহত রাখা হলে এলাকার অসহায় মানুষ উপকৃত হবেন। প্রেস বিজ্ঞপ্তি।













