সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের এইচএসসি ১৯৯৩ ব্যাচের ঈদ পুনর্মিলনী গত বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্মৃতিচারণ, আড্ডা, গান, মতবিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান এই ব্যাচটি কেবল আনুষ্ঠানিক মিলনমেলায় সীমাবদ্ধ নয়; বরং একটি মূল্যবোধভিত্তিক, সুসংগঠিত ও চিন্তাশীল প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের গড়ে তুলছে। ইতোমধ্যে ব্যাচটির জন্য সাতটি মূল মূল্যবোধ, একটি স্থায়ী লোগো এবং একটি স্লোগান নির্ধারণ করা হয়েছে।তারা জানান, বন্ধু ও পরিবার, কলেজকেন্দ্রিক কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতা এই তিনটি প্রধান ধারায় তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ইউনিক আইডি কার্ড এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ চলমান রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।













