আর্টেমিস-২ : কেন চাঁদে নামবেন না নভোচারীরা?

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:১৪ পূর্বাহ্ণ

১৯৬৯ সালে অ্যাপোলো১১ অভিযানের সময় নীল আর্মস্ট্রংয়ের মানুষের জন্য এক ক্ষুদ্র পদক্ষেপ নেওয়ার পর থেকে প্রযুক্তির অভাবনীয় বিবর্তন ঘটেছে। অ্যাপোলো মিশনের মাধ্যমে এখন পর্যন্ত ২৪ জন নাসা মহাকাশচারী চাঁদে ভ্রমণ করেছেন। তবে, ১৯৭২ সালের পর থেকে আর কেউ এই প্রাকৃতিক ভূউপগ্রহে পা রাখেনি। তাছাড়া এখনই কেউ চাঁদে পা রাখতে যাচ্ছেন না। খবর বাংলানিউজের।

ফ্লোরিডা থেকে চাঁদের উদ্দেশে আর্টেমিস নামের নভোযানটির যাত্রাকে একটি ঐতিহাসিক ঘটনা বলা হচ্ছে। তবে সেখানে থাকা চারজন মহাকাশচারীর কেউই চাঁদের পৃষ্ঠে পা রাখবেন না। চাঁদে আবার কোনো মানুষের পা পড়ার জন্য অপেক্ষা করতে হবে অন্তত আর্টেমিস৪ যাত্রার জন্য, যা ২০২৮ সালের বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এখানে অন্তত বলার কারণ, আর্টেমিস২ এর ২০২৪ সালের নভেম্বরে চাঁদে অবতরণের কথা থাকলেও বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণে তা অনেক দেরিতে হয়েছে।

নভোচারী রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কচ, ভিক্টর জে. গ্লোভার এবং জেরেমি হ্যানসেন ওরিয়ন মহাকাশযানে তাদের ১০ দিনের যাত্রাকালে ভবিষ্যতে অবতরণের প্রস্তুতিস্বরূপ চাঁদকে প্রদক্ষিণ করবেন এবং বিভিন্ন রণকৌশল সম্পাদন করবেন। আগামী বছর আর্টেমিস৩ মিশনের উৎক্ষেপণের উদ্দেশ্যে এটি করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগ্রিন কার্ড বাতিল করে যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইরাকের জাহাজের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান