চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ৪৩.৪০ কোটি টাকা। ১,৬৫০টি লেনদেনের মাধ্যমে মোট ২.৩৬ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২২৮.৪০ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৭৩.০৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৮.৫৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৪.৫০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৮.৫৭ পয়েন্ট কমেছে, যা হলো ৮৮৬.৫৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৪১.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,০৯০.৯১। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৮৯২,৮৫৭.৯৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬২,৬২৫.৫১ কোটি টাকা। সিএসইতে ৬২৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, দাম কমেছে ১৪৮টি আর অপরিবর্তিত রয়েছে ৯টির।







