আনোয়ারা ফাউন্ডেশনের এক সভা দিদার মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে গত ৩০ মার্চ মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ ইদ্রিছের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী। সাধারণ সম্পাদক হামিদুল ওয়াহেদ–এর সঞ্চালনায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা আবুল মনসুর চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু তাহের বাঙালি, ব্যাংকার সহিদুল ইসলাম, কলেজিয়েট স্কুলের শিক্ষক মাসুদ ইবনে আলম, রনজিত দাশ, জেএম বিল্ডার্সের মা্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জাফর প্রমুখ।সভায় ২০২৫ শিক্ষাবর্ষে আনোয়ারা উপজেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা এ প্লাস উত্তীর্ণ হয়েছে তাদেরকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। আগামী ৩ মে আনোয়ারায় কিং অব আনোয়ারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য সংবর্ধনা সভায় স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন ও পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।













