আজাদী প্রতিবেদন ম ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন– মাগুরা সদর উপজেলার বাসিন্দা মো. আল আমিন খান (২৮) ও আতাউর মোল্লা (২৫)। গতকাল রোববার দুপুরে পাহাড়িকা পেট্রোল পাম্পের সামনে স্থাপিত চেকপোস্টে তল্লাশিকালে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।













