ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:৩৮ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ্ব২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। মালদ্বীপের রাজধানী মালের মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। নিজ নিজ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ ও ভারত দু’দলই। বাংলাদেশ ২০ গোলে এবং ভারত ৩০ গোলে পাকিস্তানকে হারায়। গ্রুপ পর্বে বাংলাদেশভারত ম্যাচটি ১১ গোলে ড্র হয়। ফলে দুই দলই গোল হজম করেছে মাত্র একটি। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। অন্য সেমিতে ভুটানকে ৫০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নেয় ভারত। গ্রুপ পর্বের মতো ফাইনালের লড়াইটাও সমানেসমান বলা হবে চলে। বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে মোট সাতবার। এর মধ্যে চারবার সেরা হয়েছে ভারত। নেপাল দুইবার এবং বাংলাদেশ একবার শিরোপা জিতেছে। ২০২৪ সালে প্রথম এই শিরোপা জিতে বাংলাদেশ। সেবার অনূর্ধ্ব২০ ক্যাটাগরিতে হওয়া আসরের ফাইনালে নেপালকে ৪১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সব ক্যাটাগরি মিলিয়ে এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ২০১৯ সালে অনূর্ধ্ব১৮, ২০২২ সালে অনূর্ধ্ব২০ ও ২০২৫ সালে অনূর্ধ্ব১৯ ক্যাটাগরিতে, আগের তিন ফাইনালের সবগুলোতেই ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধচাইনিজ তাইপেকে হারিয়ে শুরু বাংলাদেশের
পরবর্তী নিবন্ধকে এম স্পোর্টিংয়ের তৃতীয় ও আবাহনী জুনিয়রের দ্বিতীয় জয়