সাগরিকা-অর্পিতাদের ভাবনায় এখন চীন

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:৩৭ পূর্বাহ্ণ

অভাবনীয় সব ভুলে থাইল্যান্ডের বিপক্ষে সুযোগ হাতছাড়া হলেও সাগরিকাঅর্পিতাদের সামনে আছে এএফসি উইমেন’স অনূর্ধ্ব২০ এশিয়ান কাপের গ্রুপ পর্ব পেরুনোর সুযোগ। তবে এবারের প্রতিপক্ষ আরও কঠিন, ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীন। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে দল যেন চীন ম্যাচের জন্য সেরা প্রস্তুতি নিতে পারে, কোচিং স্টাফরা সেদিকে মনোযোগ দিচ্ছেন। প্রতিযোগিতাটিতে এবারই প্রথম খেলছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল শনিবার তারা চীনের মুখোমুখি হবে। ভিয়েতনামকে ৩০ গোলে হারিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে চীন। দারুণ সম্ভাবনা জাগিয়েও থাইল্যান্ডের বিপক্ষে ৩২ ব্যবধানে হেরে আসর শুরু করা বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি যাবে কোয়ার্টারফাইনালে। ফলে প্রথম ম্যাচ হারলেও সম্ভাবনা শেষ হয়ে যায়নি বাংলাদেশের। গ্রুপের বাকি পথচলায় ঘুরে দাঁড়াতে বৃহস্পতিবার ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং সেন্টারে প্রস্তুতি নিয়েছে দল। বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় সহকারী কোচ আবুল হোসেন বলেছেন, ‘মানসিকভাবে কিছুটা ভেঙে পড়া মেয়েদের চাঙ্গা করার চেষ্টা করছেন তারা। ওটা থেকে আমরা কী শিক্ষা নিয়েছি এবং ভবিষ্যতে আমরা কী করব চীনের সাথে, সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। বিগত ভুলগুলো শুধরে নিতে আমরা কাজ করব। ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, আমরা এভাবেই ভাবছি এবং খেলোয়াড়রাও সেভাবেই অনুপ্রাণিত হচ্ছে। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। সবশেষ ম্যাচে কী ভুল করেছি, সেটা নিয়ে আমরা আজকে কাজ করেছি এবং চীনের সাথে কীভাবে খেলব, সেই ভুলগুলি যেন না হয়, সেটার জন্য প্রস্তুতি নিয়েছি।’ থাইল্যান্ড ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, প্রথম পেনাল্টির পর মেয়েদের ভেঙে পড়ার কথা। দুই গোল দেওয়া সাগরিকার কণ্ঠেও ফুটে উঠে একইরকম হতাশা।

আসলে দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের ধরে রাখতে পারিনি। তাই আমরা হেরে গেছি। দ্বিতীয়ার্ধে যখন দুইএকটা গোল খেয়ে ফেলি, তখন সবার মনমানসিকতা একটু ডাউন হয়ে গিয়েছিল, সেখান থেকেই এমন হয়েছে। আসলে সেখান থেকে আমরা চেষ্টা করছিলাম কামব্যাক করার, কিন্তু আমরা পারিনি। পরের ম্যাচের জন্য অবশ্যই প্রস্তুত আছি। আমরা সবাই চেষ্টা করব ভালো কিছু করার জন্য, ইনশাআল্লাহ ভালো কিছু করে মাঠ থেকে ফিরব।’

পূর্ববর্তী নিবন্ধমোস্তাফিজকে বাদ দেওয়া ‘দুঃখজনক’ বললেন আইপিএল চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধচাইনিজ তাইপেকে হারিয়ে শুরু বাংলাদেশের