প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের মিডল স্কুলের মেয়েদের আন্তঃশ্রেণি এবং সিনিয়র স্কুলের মেয়েদের আন্তঃহাউস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন হয়। ইংরেজি বিভাগের শিক্ষক মো. মহসিন রনির সঞ্চালনায় মিডল স্কুলের উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) চট্টগ্রামের উপ–পরিচালক মো. মতিউর রহমান।
মাসব্যাপী এ প্রতিযোগিতায় তৃতীয় থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত আন্তঃশ্রেণি এবং অষ্টম–দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুটি গ্রুপে মোট ৭৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে ‘এ’ গ্রুপে (৮ম–৯ম শ্রেণি) চ্যাম্পিয়ন হয়– হক হাউস, রানার্স–আপ হয়– কাইট হাউস, ‘বি’ গ্রুপে(দশম–দ্বাদশ শ্রেণি) চ্যাম্পিয়ন হয়–হক হাউস, রানার্স–আপ হয়– ঈগল হাউস। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় স্কুল চ্যাম্পিয়ন– হক হাউস, রানার্স–আপ– কাইট এবং ঈগল হাউস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর সিপিডি নন্দন মিত্র, মিডল স্কুলের চিফ কো–অর্ডিনেটর মুহাম্মদ ছাখাওয়াত হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল করিম, মোহাম্মদ গিয়াস উদ্দিন, টুর্নামেন্টের আহ্বায়ক বাবলী আসাম, অন্বেষা চাকমা, মোহাম্মদ রাসেল, স্কুলের শিক্ষক–শিক্ষিকা ও ছাত্র–ছাত্রীবৃন্দ।











