লিটল ফ্লাওয়ার হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আকতার হোসেনের সভাপতিত্বে অর্ণব গুপ্তের সঞ্চালনায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাইস্কুলের অধ্যক্ষ চৌধুরী মোহাম্মদ জসিম। প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী আরশাদ চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মুসলিম উদ্দিন,সংগঠক আইয়ুব খান, এডভোকেট মঈনুল আলম চৌধুরী টিপু, আসাদুল হক, নুরুল আবছার, এনামুল হক, জসীম উদ্দিন,লিটল ফ্লাওয়ার হাইস্কুলের পরিচালক, জয়নুল আলম, ডা. মোহাম্মদ নুরুল আলম, ডা. মোহাম্মদ ইমরুল হোসেন, মোহাম্মদ ফারুক আকবর, মোহাম্মদ শফি, সালাউদ্দিন আলী নুর, মোহাম্মদ আলমগীর খান, রিমন মুহুরী,শিক্ষক কোহিনুর আকতার, শান্তা নাগ, উমা দে, বিবি রহিমা, জিন্নাত তানজিমা আফরোজ, জয়শ্রী প্রভা শীল, আশরাফুল ইসলাম, জহিরুল ইসলাম, রবিশংকর দেবনাথ, আনিসুর ইসলাম, মুসলিমা রহমান, প্রমিতা চৌধুরী। শেষে বিজয়ী শিক্ষাথীদের মাঝে আলী আজগর চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণ করা হয়।













