খাগড়াছড়িতে বৈসাবি উৎসব উদ্বোধন ৭ এপ্রিল

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে বৈসাবির প্রস্ততি সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। উপস্থিত ছিলেন মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, নিবার্হী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদ সদস্য নিটোল মনি চাকমা, জয়া ত্রিপুরাসহ খাগড়াছড়ির বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। সভায় আগামী ৭ এপ্রিল জেলা পরিষদ প্রাঙ্গণে বৈসাবি উৎসবের উদ্বোধন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ার ঘুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের প্রাঙ্গণে এসে শেষ হবে। পরে হবে ডিসপ্লে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ইয়াবাসহ নেশাগ্রস্ত যুবক গ্রেপ্তার ১ মাসের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ জনের কারাদণ্ড