চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস ও ওরিয়েন্টেশন আগামী ৩ মে থেকে একযোগে শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা থেকে ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস.এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩১ মার্চ অনুষ্ঠিত ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটে নবভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ৩ মে ২০২৬ (রোববার) নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়, সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় ওইদিনই নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করবে।
উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল।













