শ্রুতিঅঙ্গনের চতুর্দশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলন ২ এপ্রিল

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

সংগীত সংগঠন শ্রুতিঅঙ্গনের চতুর্দশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলন আগামী ২ এপ্রিল বিকাল ৪টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন সাবেক লায়ন্স গভর্নর ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস। প্রধান অতিথি থাকবেন সংগীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ। মুখ্য আলোচক থাকবেন পণ্ডিত জহর মুখার্জী। বিশেষ অতিথি থাকবেন শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালক লায়ন রাজীব সিংহ।

অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীবৃন্দ হলেন শুভজিৎ শংকর সেন (কণ্ঠ), আগরতলা, লিটন দাশ (কণ্ঠ), বাবুসোনা বসু (ক্লাসিক্যাল গিটার) কোলকাতা, ঝিল্লী চৌধুরী (কণ্ঠ), আগরতলা, সমীর আচার্য (তবলা সঙ্গত), কলকাতা, অমর্ত্য চক্রবর্তী (তবলা সঙ্গত), অনির্বাণ দত্ত (কণ্ঠ) ও নিলয় দত্ত (হারমোনিয়াম)। আছে ওড়িশি নৃত্য। পরিবেশনায় ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, পরিচালনায় শিল্পী প্রমা অবন্তী, বৃন্দ তবলা লহরা, পরিবেশনায় রুপক তবলা ইনস্টিটিউশন, পরিচালনায় ওস্তাদ আশীষ চৌধুরী। ভরতনাট্যম পরিবেশনায় সুরাঙ্গন বিদ্যাপীঠ ডান্স একাডেমি, পরিচালনায় শিল্পী হিল্লোল দাশ সুমন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফানাউল্লাহ চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার