সাতকানিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন বলেছেন, সাতকানিয়ালোহাগাড়ার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালবাসে, ধানের শীষ প্রতীককে ভালবাসে। দেশের ও দেশের জনগণের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বুধবার (২৫ মার্চ) বিকালে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মধ্য গারাংগিয়া হাতিয়ারপুল বাজার মাঠে সোনাকানিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব আবদুস ছামাদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এরশাদুর রহমান রিটু, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য এডভোকেট হাফিজুল ইসলাম মানিক, সাতকানিয়া যুবদলের সাবেক যুব বিষয়ক সম্পাদক দিদারুল হক চৌধুরী, পৌর বিএনপি নেতা আবু তাহের বিএসসি, মো. নুরন্নবী, মোহাম্মদ আলী, আবু তৈয়ব, আবদুল আলীম সওদাগর, কামরুল ইসলাম, মোরশেদুল ইসলাম, মোহাম্মদ আলী, লিয়াকত আলী, জামাল হোসেন, ফরিদুল আলম, শাহ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনববর্ষ উদযাপন পরিষদের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধসততা ও দেশপ্রেম নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে