এসেছি, আমি স্বাধীনতা

জামাল উদ্দিন বাবুল | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

একাত্তরের এক স্বর্ণালী ভোরের প্রান্তে ঝলমলে

এক নতুন সূর্য উঁকি দিয়ে জানান দিল,

আমি এসেছি বঙ্গমায়ের সাহসী যোদ্ধারা, আমি স্বাধীনতা

পরাধীনতার গ্লানি মোচনে শিকল ছিঁড়ে,

চৈতন্য শীষ দিয়ে মুক্ত বিহঙ্গের মত উড়ে যাও

সুদূর নীলিমায়, দিলাম তোমাদের সে সাহসের

মন্ত্রণা, আমি স্বাধীনতা লক্ষ প্রাণের আত্মবলিদান,

ক্রন্দনে বিলাপে শ্যামল বাংলার মৃত্তিকায় স্বজন হারানো

মায়ের অশ্রুজল মুছিয়ে দিতে বজ্রশপথে

এসেছি, আমি স্বাধীনতা কোনো হায়েনা আর যেন

বাংলার মাটিতে লোলুপ দৃষ্টিতে রক্তাক্ত থাবায়

এ বাংলার দামাল সন্তানের বুকে আঁচড় দিতে না পারে

সতর্ক, আমি স্বাধীনতা।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নের স্বাধীনতা
পরবর্তী নিবন্ধস্বাধীনতা ও শৃঙ্খলা