ঈদের নাটক ‘বেসড অন ট্রু স্টোরি’

| বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:৩৪ পূর্বাহ্ণ

সত্য ঘটনা অবলম্বনে রোজার ঈদের জন্য পরিচালক মাহিন খান নির্মাণ করেছেন নাটক ‘বেসড অন ট্রু স্টোরি’। খবর বিডিনিউজের। নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির। ঈদের বিশেষ আয়োজনে প্রচার হবে নাটকটি। মাহিন খান জানিয়েছেন, নিজের দেখা একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তিনি নাটকটি নির্মাণ করেছেন। নাটকের চিত্রনাট্যে দেখাবে, ভালোবেসে বিয়ে করা সোনিয়া ও পলাশ স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। বিদেশে স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণ হলেও আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে শুরু হয় তাদের নতুন জীবন।

সোনিয়া পড়াশোনা চালিয়ে যেতে থাকলেও পলাশ একটি রেস্টুরেন্টে চাকরি করে সংসার চালান। অভাবের চাপ সামলাতে সোনিয়া নিজেও কাজ করতে চান।

পূর্ববর্তী নিবন্ধপেশাওয়ার জালমিতে খেলবেন শরিফুলও
পরবর্তী নিবন্ধকবিতাঘরের ‘গুঞ্জন’