ইরান ইস্যুতে প্রথম সংবাদ সম্মেলনে যাচ্ছেন পেন্টাগন প্রধান

| মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:৫০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের বিষয়ে সোমবার সকালে সংবাদ সম্মেলন করবেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। খবর বাসসের।

শনিবার অভিযান শুরুর পর এটি হবে কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম সংবাদ সম্মেলন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানিয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সএ দেওয়া ঘোষণায় পেন্টাগন জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। পেন্টাগন আরও জানায়, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও সংবাদ সম্মেলনে অংশ নেবেন। হোয়াইট হাউস রোববার জানায়, সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে আইনপ্রণেতাদের ব্রিফ করতে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে নিয়ে কংগ্রেসে যাবেন পিট হেগসেথ।

বিরোধী ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, অভিযান শুরুর আগে তাদের সঙ্গে পরামর্শ করা হয়নি। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী ইরানে হামলা চালায়। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে যে তেহরানে এক হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধইরান যুদ্ধের মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করবেন মেলানিয়া ট্রাম্প
পরবর্তী নিবন্ধইরানের নেতারা যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকে অনেক বেশি ভয় পান