পল্লী চিকিৎসক ও কেমিস্টদের সম্মানে ইফতার মাহফিল

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:৩৫ পূর্বাহ্ণ

সাঙ্গু ট্রমা এন্ড জেনারেল হাসপাতাল পিএলসি-এর আয়োজনে পল্লী চিকিৎসক ও কেমিস্টদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে হাসপাতালের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ডা. মুহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক কামরুল ইসলাম।

পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. কংস রাজ দত্ত। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর রেজিস্ট্রার ও শিশু বিশেষজ্ঞ ডা. মহিউদ্দিন মাসুম।

এ সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের পাশাপাশি শতাধিক পল্লী চিকিৎসক ও কেমিস্ট উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমালিকের সাড়ে ২৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা
পরবর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট