আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে যুক্ত হয়েছে অত্যাধুনিক বিশেষায়িত সার্জারি কেয়ার ইউনিট। গত পহেলা মার্চ সকালে চট্টগ্রামের স্বনামধন্য অর্থোপেডিকস সার্জন অধ্যাপক ডা. চন্দন কুমার দাশ এই ইউনিটটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলাল উদ্দিন, চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলে আকবর চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা. চন্দন কুমার দাশ বলেন, চট্টগ্রামে এই প্রথমবারের মতো আলাদা সার্জারি কেয়ার ইউনিট চালু করতে পেরে আমরা আনন্দিত। এখানে রোগীদের সার্জারির আগে ও পরে বিশেষ যত্ন ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা হবে। উল্লেখ্য, অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, অভিজ্ঞ সার্জন টিম, উন্নত ইনফেকশন কন্ট্রোল ব্যবস্থা এবং রোগী কেন্দ্রিক সেবার সমন্বয়ে হাসপাতালটি সার্জিক্যাল চিকিৎসায় নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে। এই ধারাবাহিকতায় রোগীদের আরও নিরাপদ, নিবিড় ও মানসম্মত সার্জারির পরবর্তী সেবা নিশ্চিত করতে হাসপাতালটি চালু করেছে নতুন বিশেষায়িত সার্জারি কেয়ার ইউনিট। এই ইউনিটে রোগীদের জন্য নিশ্চিত করা হয়েছে সর্বোচ্চ মানের ইনফেকশন কন্ট্রোল ব্যবস্থা, সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ এবং আধুনিক চিকিৎসা সুবিধা। প্রতিটি রোগীর সর্বোচ্চ নিরাপত্তা ও দ্রুত সুস্থতা নিশ্চিত করতে এখানে থাকছে বিশেষভাবে সার্জারিতে প্রশিক্ষিত ডাক্তার ও নির্ধারিত নার্সিং টিম, যারা সব সময় রোগীদের বিশেষ যত্ন ও নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করবেন। এই ইউনিটের মাধ্যমে সার্জারির পর রোগীদের উন্নত পরিচর্যা, জটিলতা প্রতিরোধ এবং দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করা সম্ভব হবে, যা চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।












