বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, সন্দ্বীপের একজন নিহত

সন্দ্বীপ প্রতিনিধি | মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের আবুল মহসিন তারেক (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে বাহরাইনে শীপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি মারা যান। নিহত তারেকের বাড়ি উপজেলার আজিমপুর এলাকায়।

এই ঘটনায় আরো দুই বাংলাদেশি আহত হয়েছে। এ বিষয়ে নিহতের মামাতো ভাই মোশাররফ হোসেন জানান, সে প্রায় ২৭ বছর যাবত বাহরাইনে কর্মরত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা সংগ্রামের পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষিত হয়
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা, মামলা