দক্ষিণ কাট্টলী মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের সাধারণ সভা

| শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৪৮ পূর্বাহ্ণ

নগরীর দক্ষিণ কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের সাধারণ সভা শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মহাশ্মশান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের সভাপতি সদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাবুল কান্তি নাথ। পরিষদের কোষাধ্যক্ষ সীতানাথ ভৌমিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা সুভাষ চন্দ্র ধর, সিনিয়র সহসভাপতি সুনীল বরণ দাশ, শান্তিপদ নাথ, সুকান্ত ধর, অজিত দেবনাথ, মিনু রানী দেবী, বাবলু দেবনাথ, সমর কান্তি দাশ, প্রবীর ধর, অমল শীল, বিটন দাশ, সুধীর দাশ, জুয়েল দেবনাথ, জয়েচ দেবনাথ প্রমুখ। সভায় আগামী ১৭ মার্চ কাট্টলীর রানী রাসমণি ঘাটে বারুণী স্নান উৎসব উপলক্ষে ব্যাপক অনুষ্ঠানমালার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট কসমো স্কুলের সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধসেবানিকেতনের একুশ স্মরণ