মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৪৮ অপরাহ্ণ

মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা হালিশহরস্থ মিরসরাই ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হক মনি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁইয়া। সভায় সংগঠনের বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মো. বাহার উদ্দিন এবং সাধারণ সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন তৌহিদ উদ দৌজা ভূঁইয়া। আলোচনায় অংশ নেন ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, উপদেষ্টা প্রফেসর সামস্‌ উদ দোহা, এস জোহা চৌধুরী, এড. আবদুল মান্নান, মজিবুর রহমান ফারুখ, দাতা সদস্য কামরুল হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন উপদেষ্টা ড. কামাল উদ্দিন, এসোসিয়েশনের সিনিয়র সহ–সভাপতি মঞ্জুরুল হক বাহার, সহ–সভাপতি মো. ইউনুছ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, মো. বাহার উদ্দিন, মানিক রতন শর্মা, মেহেদী হাসান চৌধুরী, মো. মোফাজ্জল হোসেন, ইঞ্জিনিয়ার কামরুল আলম, রোকসানা আক্তার চৌধুরী, আইয়ুব আলী, ইঞ্জিনিয়ার শাহদাত হোসেন, নুরুল ইসলাম ইরান। শেষে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহয়রানিমুক্ত উখিয়া-টেকনাফ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন
পরবর্তী নিবন্ধশফিউল আলমের সমর্থনে সদরঘাট থানা জামায়াতের গণমিছিল