জনগণের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখবে বিএনপি

আন্দরকিল্লা ওয়ার্ডে আবু সুফিয়ান

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। যেই দল এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। বিএনপি আগামীতেও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে দেশ ও জনগণের কল্যাণে বলিষ্ঠ ভুমিকা রাখবে।

তিনি গতকাল সোমবার ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের চেরাগি পাহাড় মোড়, রাজাপুকুর লেইন, হাজারী গলি,টেরিবাজার এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন। তাদের দোয়া ও সমর্থন চান এবং ধানের শীষ ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম৯ আসনের চিফ কোঅর্ডিনেটর আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, খোরশেদুল আলম, আনোয়ার হোসেন লিপু।

বক্তব্য রাখেন ইউসুফ সিকদার, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহবায়ক ওসমান গণি, এম এ হামিদ, হেলাল চৌধুরী, আলী মর্তুজা খান, কলিম উদ্দিন, সৈয়দ আবূল বশর, প্রশান্ত কুমার পাণ্ডে, আজগর আলী. নুরুল আলম, জাহাঙ্গীর রেজা, আবুল কালাম, জসিম উদ্দিন, বিশ্বজিৎ বাবু, জসিম উদ্দিন সাগর, মঈনুদ্দিন খান রাজিব, মো. হেলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকলের সহযোগিতা নিয়ে রাঙ্গুনিয়াকে বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলব
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মোমবাতি প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ