নগরীর আকবরশাহ থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আমির উদ্দিন (৫০)। তিনি আকবরশাহ থানাধীন জাফরাবাদের লতিফপুরের বহদ্দার বাড়ি এলাকার বাসিন্দা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে আকবরশাহ থানাধীন পাইলন গেটের পাশে দুর্ঘটনায় গুরুতর আহত হন আমির উদ্দিন। উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজাদীকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।











