চান্দগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ জুন, ২০২৫ at ৭:২৯ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে চান্দগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাদগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. নুরুল ইসলাম (২৭), মো. শান্ত মিয়া (১৯), মো. রুবেল মিয়া (৩২), মো. সাকিবুল ইসলাম (২৮), মো. আকতার (২৬), মো. রাশেদ (২৬) এবং মো. আলী আজগর (৩৯)। তারা বিভিন্ন জেলার হলেও বর্তমানে চান্দগাঁও এলাকায় বসবাস করেন।

ওসি আফতাব উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৮৮ (ডি) ধারায় চান্দগাঁও থানায় নন–এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরসুলবাগ আবাসিক এলাকা সমাজকল্যাণ পরিষদের কমিটি গঠন
পরবর্তী নিবন্ধশিক্ষার মাধ্যমে মানুষ খুঁজে পায় সঠিক পথের সন্ধান