ইউরোপে প্রীতি ম্যাচ খেলতে চায় বাফুফে

| শনিবার , ৩১ মে, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

দীর্ঘ দুই দশক পর ইউরোপের কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সর্বশেষ ২০০০ সালে ইংল্যান্ডে একটি ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছিল লাল–সবুজ জার্সিধারীরা। এরপর আর কোনো ইউরোপীয় দলের বিপক্ষে বিদেশের মাটিতে খেলেনি বাংলাদেশ। এবার সেই অপেক্ষার অবসান হতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির গতকালের সভায় জানানো হয়, আগামী সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে (১–৯ সেপ্টেম্বর) দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। বাফুফে চায়, এই ম্যাচগুলো ইউরোপেই হোক।

পূর্ববর্তী নিবন্ধসমাজসেবায় সাইফুদ্দিন কাদের চৌধুরী ছিলেন নিবেদিতপ্রাণ
পরবর্তী নিবন্ধমাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থগিত