বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন বাংলাদেশের জহির

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স আয়োজিত হবে চীনের নানজিংয়ে। আগামী ২১–২৩ মার্চ আসরটি আয়োজিত হবে। এবারের আসরে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেবেন সদস্য সমাপ্ত জাতীয় অ্যাথলেটিক্সের ৪০০ মিটারে প্রথম হওয়া জহির রায়হান। সাধারণত ১০০ মিটার স্প্রিন্টে বিজয়ীরাই মনোনিত হন। এবার কিছুটা ব্যাতিক্রম দেখা গেল। দেশের বর্তমান দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইলকে না পাঠিয়ে জহিরকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন। শুরুতে এই আসরে অংশ নেওয়ার কথা ছিল সাবেক দ্রুততম মানব ইমরানুরের। তবে তিনি নাম প্রত্যাহার করে নেন আগেই। এরপর নতুন সিদ্ধান্ত নিতে হয় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনকে। জহির রায়হান অংশ নেবেনে ৪০০ মিটার স্প্রিন্টে।

পূর্ববর্তী নিবন্ধসিএসটিসি হাসপাতালের ১ দশক পূর্তি
পরবর্তী নিবন্ধ‘বন্ধু ঘর’ আয়োজিত মিনিবার দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন