বন্ধুত্ব

মনজু আলম | বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

তোমার কিছু কম থাকলে

আমার আছে, দেবো,

আমার ঘাটতি থাকলে কিছু

তোমার কাছে, নেবো।

একের সুখে অপর সুখি

দুঃখি সমান দুখে,

আপদ এলে দুজন মিলে

দেবই দেব রুখে।

আমায় তুমি সারাজীবন

আপন জনই ভেবো,

যার যা আছে অপূর্ণতা

ঠিক পুষিয়ে নেবো।

আমরা দুজন সব‘চে সুজন,

জীবন ভরই রব,

নিখাদ নিটোল বন্ধুতার এক

নজির হবোই হব।

পূর্ববর্তী নিবন্ধমানুষ ও জীবন
পরবর্তী নিবন্ধইচ্ছে আমার