সুকুমারের কাছে

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

‘ঠুসঠাস‘ ‘এলোপাতারি‘ আর

‘নানা রঙের দিন‘

এক সুকুমার, তাঁর কাছে তো

আমার অনেক ঋণ।

‘চন্দনা রঞ্জনার ছড়া‘র

ছন্দের গুণ–ঝাঁক,

‘প্রিয় ছড়া শতক‘ খানি

সত্যি ‘চিচিংফাঁক‘।

‘পাগলা ঘোড়া‘ চড়ে ছোটেন

রোজ ‘ছোটোদের হাট‘

‘লেজ আবিষ্কার‘ ‘আরো আছে‘

‘নদীর খেলা‘ঘাট।

ঠিক ‘কিছু না কিছু‘ তো হয়

‘ঠিক আছে ঠিক আছে‘

জানতে সকল যেতেই হবে

সুকুমারের কাছে।

পূর্ববর্তী নিবন্ধফুলের দেশে পাখির দেশে
পরবর্তী নিবন্ধজ্বীনের আংটি