জেলা পরিষদের প্রধান নির্বাহীর সাথে দক্ষিণ জেলা পূজা পরিষদের মতবিনিময়

| বৃহস্পতিবার , ২৪ অক্টোবর, ২০২৪ at ৮:৪৫ পূর্বাহ্ণ

পূজা উদযাপন পরিষদ দক্ষিণ জেলার নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল সুমনের সাথে গতকাল বুধবার সৌজন্য সাক্ষাতে মতবিনিময় করেন। এসময় পরিষদ নেতৃবৃন্দ বিগত শারদীয় দুর্গাপূজা উৎসাহ–উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝুন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক রুবেল দেব, সাবেক সাধারণ সম্পাদক তাপস কুমার দে, পরিমল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নিলু কান্তি দাশ, সহ–সাংগঠনিক সম্পাদক রুবেল দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউছে পাকের শিক্ষা ও দর্শন সঠিক পথের দিশা দেয়
পরবর্তী নিবন্ধরাসুলের (দ.) জীবন হচ্ছে কোরআনি আদর্শের বাস্তব রূপায়ণ