দাঁড়িয়ে থাকা ট্রাকে টেক্সির ধাক্কা, ৩ পুলিশ আহত

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

পটিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পুলিশবাহী টেক্সির ধাক্কায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট কসাইখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন পটিয়া থানার উপ–পরিদর্শক মো. খায়ের উদ্দিন ভূঁইয়া (৩৪), জুয়েল সরকার (৩২) ও তোয়াই চাক নয়ন (৩৩)। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান।

জানা গেছে, গকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগর থেকে সিএনজিচালিত টেক্সি যোগে পটিয়া ফিরছিলেন পুলিশের তিন সদস্য। টেক্সিটি শান্তিরহাট কসাইখানা এলাকায় পৌঁছলে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে টেক্সিতে থাকা তিনজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধকল্পনা চাকমা এই নামে ছিল বুঝি কেউ?
পরবর্তী নিবন্ধনিখোঁজের ৪ দিন পর বান্দরবানে ঝিরি থেকে শিশুর মরদেহ উদ্ধার