চসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল

| মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ–আল–নোমানের রোগ মুক্তি কামনায় গতকাল সোমবার বাদ জোহর টাইগারপাসস্থ নগর ভবনের এবাদত খানায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও আবদুল্লাহ–আল–নোমান এবং বৈষম্য বিরোধী ছাত্র–জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনাসহ আহতদের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

এতে উপস্থিত ছিলেন চসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের মো. মামুনুর রশীদ, সবুর খান, খাজা আলউদ্দিন, হাসান ওসমান গণি, মঞ্জু মিয়া, মঞ্জুর আহমেদ, আবুল কালাম আবাদ, জামাল উদ্দিন, রমিজুল হক, জামশেদ মোহাম্মদ, মো. নাসির, মো. জসিম, মো. মাহবুর রহামন, জাকির হোসেন, মো. বশর ও ফয়জুল হক ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসব পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করা হবে
পরবর্তী নিবন্ধলিও সদস্যদের লায়নিজমের মন্ত্রে উজ্জীবিত হওয়ার আহ্বান