বাঘাইছড়িতে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:১১ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল ও যুবদল নেতাসহ ৩ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য মো. ইব্রাহিম ও ৫নং ওয়ার্ড় ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ এবং স্থানীয় বয়স্ক এক ব্যক্তি। তবে ওই ব্যক্তির নাম–পরিচয় জানা যায়নি। জানা গেছে, আহতরা বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও খাগড়াছড়ি আধুনিক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী জানান, বিষয়টি তাদের ব্যক্তিগত। ফেসবুক পোস্টকে নিয়ে আমাদের কিছু ছেলে হাতাহাতিতে জড়ালে এতে তিনজন আহত হয়। আহতরা সবাই আমাদেরই মানুষ। এ বিষয়ে জেলার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন দলীয় শৃঙ্গলা ভঙ্গের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ১১ ইউনিয়নে বিদ্যুৎ নেই, হাজার হাজার গ্রাহক অন্ধকারে
পরবর্তী নিবন্ধযে কারণে রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারের নিচে