লক্ষ্মীপুরের মান্দারীতে ইস্টার্ন ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

| শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

ইস্টার্ন ব্যাংক উপ–ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার গত ১১ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলার মান্দারী ইউনিয়নে ব্যাংকের ৩৯ তম উপ–শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মেসবাহ উদ্দিন আহমেদ, ব্রাঞ্চ এরিয়া হেড, রিটেইল ও এসএমই ব্যাংকিং এবং মোঃ রেজাউল করিম শরীফ, ব্রাঞ্চ এরিয়া হেড, ব্রাঞ্চ অপারেশন ও সাপোর্ট– চট্টগ্রামসহ ব্যাংকের সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশব্যাপী জনসাধারণকে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইবিএল ক্রমান্বয়ে তাদের উপ–শাখা নেটওয়ার্ক বিস্তৃত করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা আদর্শ জাতি গঠনে ভূমিকা রাখছে
পরবর্তী নিবন্ধএমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ গ্রাজুয়েটদের শপথ গ্রহণ