অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১১:২৪ পূর্বাহ্ণ

২০২৫ সালে মালেশিয়ার মাটিতে বসবে নারীদের অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ। নতুন বছরের শুরুতে ১৮ জানুয়ারি থেকে মাঠে গড়াবে এই বিশ্বকাপের আসর। চলবে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত। গতকাল রোববার এই বৈশ্বিক আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি। ১৬ দলের এই টুর্নামেন্টে ম্যাচ হবে ৪১টি। ১৬টি দলকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে। তাতে বাংলাদেশের সামনে শুরুতেই অপেক্ষা করছে কঠিন প্রতিপক্ষ। ক্রিকেট বিশ্বের বড় নাম অস্ট্রেলিয়ার বিপক্ষে নামতে হবে বাংলাদেশকে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচগুলোতে অবশ্য খুব বেশি ভাবতে হচ্ছে না। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়া আছে স্কটল্যান্ড। এছাড়া চতুর্থ দল হিসেবে যুক্ত হবে এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দেশ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ জানুয়ারি। প্রতিপক্ষ এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২০ তারিখ। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২২ জানুয়ারিতে। ২০২৩ সাল থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৯ মহিলাদের টিটোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকায় হয়েছিল অনূর্ধ্ব১৯ নারী বিশ্বকাপের উদ্বোধনী আসর। সেবার ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারের আসরে গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত। আয়োজক মালয়েশিয়া ছাড়াও এই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলংকা। গ্রুপ ‘বি’তে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড এবং আমেরিকা। গ্রুপ ‘সি’তে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া। আফ্রিকার যোগ্যতা অর্জন পর্বের জয়ী দলও থাকবে এই গ্রুপে। অনূর্ধ্ব১৯ নারী টিটোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং: গ্রুপ ‘এ’ ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, মালয়েশিয়া, গ্রুপ ‘বি’ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘সি’নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া, আফ্রিকা বাছাই,গ্রুপ ‘ডি’অস্ট্রেলিয়া, বাংলাদেশ, স্কটল্যান্ড, স্কটল্যান্ড, এশিয়া বাছাই।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট তৈরির ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় ফাইনালে হেরে গেল বাংলাদেশ এইচপি দল