ভারতের লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, নিহত ১৮

| বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৯:১৮ পূর্বাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের লখনৌ–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। ডাবল–ডেকার বাসের সঙ্গে দুধের ট্যাংকারের সংঘর্ষে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, গতকাল ভোর ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ডাবল–ডেকার বাসটি বিহার রাজ্যের সীতামারহি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। খবর বাংলানিউজের। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাস চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন চালক। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪২.৭৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধগাজায় স্কুল সংলগ্ন আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২৯