ফরচুন স্পোর্টস এরিনার উদ্যোগে পদকপ্রাপ্ত কারাতেকাদের সংবর্ধনা

| সোমবার , ১০ জুন, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

ফরচুন স্পোর্টস এরিনা এর উদ্যোগে গোয়া ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট কারাতে চ্যাম্পিয়নশিপ–২০২৪, ৩৪তম জাতীয় মার্শাল আর্ট কারাতে প্রতিযোগিতা এবং ২য় কারাতে কাপ প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ক্রিয়েটিভ কারাতে জোনের স্বর্ণপদক প্রাপ্ত আজিজ উদ্দিন আরহাম, সাবিকুন নিসা, সাফওয়ান চৌধুরী, সামাইরা আলী, সোরাইম মেহের, ফাউজিয়া নাওয়াল আলম লাবণ্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও ৪নং ওয়ার্ড এর কাউন্সিলর মোহাম্মদ এসরারুল হক এসরাল। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ফরচুন স্পোর্টস এরিনার পরিচালক আবদুর রহমান, জিয়াউর রহমান, মোহাম্মদ সাজ্জাদ আলী, আফ্‌ফান মানিক, ও সায়মন সাদাত ও ক্রিয়েটিভ কারাতে জোনের সেনসী মোহাম্মদ ইসহাক।

পূর্ববর্তী নিবন্ধরাফা ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন সম্পন্ন
পরবর্তী নিবন্ধহজ করবেন সানিয়া মির্জা