বান্দরবানে দুই কোটি ৭০ লাখ টাকার আফিমসহ নারী গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২১ মে, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

বান্দরবানে দুই কোটি ৭০ লাখ টাকার আফিমসহ আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব–১৫। তার নাম মে প্রু চিং। গত রবিবার রাতে পৌরসভার মধ্যম পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, এক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়–বিক্রয়ের জন্য অবস্থান করছে খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক নারীকে গ্রেপ্তার করা হয়। ওই নারীর সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে দুই কেজি ৭শ গ্রাম আফিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আফিমের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি ৭০ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব–১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত নারী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে পার্বত্য বান্দরবান কেন্দ্রীক আফিম ক্রয়–বিক্রয় এবং দীর্ঘ দিন যাবৎ মাদক চোরাচালানের সাথে জড়িত। সে বান্দরবানের পাহাড়ি মাদক সিন্ডিকেটের সাথে সার্বিক সমন্বয় করে দুর্গম পাহাড়ি অঞ্চল এবং ক্ষেত্র বিশেষ পার্শ্ববর্তী দেশ থেকে আফিম নিয়ে আসতো। অতঃপর অবৈধ পথে পাচারকৃত মাদক নিজের হেফাজতে মজুদসহ দুর্গম পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখত। পরবর্তীতে আফিমসহ অন্যান্য মাদকের চালান ভাগ ভাগ করে বড় অংকের টাকার বিনিময়ে পর্যায়ক্রমে বান্দরবানসহ পার্শ্ববর্তী জেলা কঙবাজার ও চট্টগ্রামে এবং চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে নির্ধারিত মাদক কারবারী এজেন্টদের নিকট পাচার করে করতো।

পূর্ববর্তী নিবন্ধনতুন ঠিকাদার নিয়োগের পর দশ মাসেও সুখবর নেই
পরবর্তী নিবন্ধউৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ডায়মন্ড সিমেন্ট ভূমিকা রাখছে