বহদ্দারহাটে অটোটেম্পু থেকে চাঁদা দাবি, আটক ৫

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

নগরের বহদ্দারহাট এলাকায় অটোটেম্পু থেকে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়। ধৃতরা হলো– মো. সোলায়মান (৪০), আবদুল্লাহ (৪০), কালু (৪৫), মামুন (৩৫) এবং রুবেল (৪০)।

র‌্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ–উল–আলম সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধতাসকিনকে সহ-অধিনায়ক করে দল ঘোষণা, সাইফ বাদ
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাধারণ সম্পাদকের তালা