বায়েজিদে জুতার সোল তৈরির কারখানায় আগুন

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ৫:৩৬ পূর্বাহ্ণ

বায়োজিদ থানাধীন টেক্সটাইল গেট এলাকায় একটি কোরিয়ান জুতার ইনসোল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি আনতে সক্ষম হয়।

জানতে চাইলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ–পরিচালক দিনমনি শর্মা দৈনিক আজাদীকে বলেন, আগুন লাগার খবর পেয়ে বিকেল ৪ টা ১০ মিনিটে আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন। আমাদের হেড কোয়ার্টার, বায়েজিদ ও চন্দনপুরা থেকে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধতিন মাসে ৪শ কোটি টাকা লেনদেন
পরবর্তী নিবন্ধনাফ নদীতে ফের মিয়ানমারের ৮ যুদ্ধজাহাজ