নগরীর হালিশহর চকপেন্সিল ইংলিশ স্কুলে আহরণ শিক্ষক সভা গত ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহ–অধ্যক্ষ শাহেদ আরা ফারিয়া। হেড অব অ্যাডমিন মো. শাকিল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। স্কুলের সিনিয়র শিক্ষক জান্নাতুল নাঈম চৌধুরী ‘প্রার্থনা’ কবিতা উপস্থাপন করেন। সভায় ‘শিক্ষক হতে চাই’ শীর্ষক আহরণ ভাবনা উত্থাপন করা হয়। শিক্ষক শাহেদ আরা ফারিয়া, জান্নাতুল নাঈম চৌধুরী, তাবাসসুমা বরাত চৌধুরী, ফারিন আহমেদ, ফৌজিয়া ফারিয়া ও হাবিবা সাবরিনা তিথি আলোচনায় অংশ নেন। এরপর ‘আহরণ’ শব্দটির সমার্থক শব্দ নিয়ে ব্রেন স্টর্মিং কার্যক্রম পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি। প্রেস বিজ্ঞপ্তি।













