নগরীর পাঠানটুলি ফুটবল একাডেমির ফুটবল দলের জার্সি উম্মোচন অনুষ্ঠান গতকাল দেওয়ান হাট সকার স্কিল টার্ফে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে দলের জার্সি উন্মোচন করেন একাডেমির সভাপতি ক্যাপ্টেন আলাউদ্দিন আলো। এসময় আরো উপস্থিত ছিলেন একাডেমির সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, উপদেষ্টা মোঃ সরওয়ার, সাবেক জাতীয় ফুটবলার আরিফুল কবির ফরহাদ, আসাদুর রহমান আসাদ, কামরুল ইসলাম পাভেল, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, হেলাল ফুটবল একাডেমির কর্নধার এস এম হেলাল উদ্দিন, সাবেক ফুটবলার আলাউদ্দিন, সাহেদ, পারভেজ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুপ্রেরনামুলক বক্তব্য রাখেন। তিনি তাদের সাফল্য কামনা করেন।













