কাশ্মীরে পুড়ে মারা যাওয়া তিনজনের লাশ ঢাকায়

| বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

ভারতে বেড়াতে গিয়ে কাশ্মীরে হাউজবোটের আগুনে পুড়ে মারা যাওয়া তিন বাংলাদেশির লাশ ঢাকায় পৌঁছেছে। পুড়ে যাওয়া এসব লাশ দেখে বোঝার উপায় না থাকায় ডিএনএ এর মাধ্যমে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার এসআই জাহাঙ্গীর আলম। খবর বিডিনিউজের।

গতকাল বুধবার বিকালে তাদের লাখ দিল্লি থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সেগুলো রাখা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার এসআই জাহাঙ্গীর আলম। গত ১১ নভেম্বর ভোরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের জনপ্রিয় পর্যটন এলাকা ডাল লেকে হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনায় এ তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ দিন ধরে নিখোঁজ ৬ জেলে
পরবর্তী নিবন্ধগার্ল গাইডস এসোসিয়েশনের গাইডার সম্মেলন