সিএসইতে লেনদেন ১৬.৪৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছ ১৬.৪৭ কোটি টাকা। ২,২৯৬ টি লেনদেনের মাধ্যমে মোট ২১.৪২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫.৩৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৫৮৫.৩২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.২৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৭.৭৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৯৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৮.৭৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ২৫.৬০ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,২২৫.৬০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৭৫,১৯৪.৬৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৫,২০৪.১০ কোটি টাকা। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৭ টির, কমেছে ৩৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৮ টির।

পূর্ববর্তী নিবন্ধনতুন আলোর দিচ্ছে আভা নদীর তলদেশ
পরবর্তী নিবন্ধরাফাহ ক্রসিংয়ে অপেক্ষায় ত্রাণ বোঝাই ট্রাক