রাশিয়ায় বিমানবন্দরে ড্রোন হামলা পরিবহন বিমান বিধ্বস্ত

| বৃহস্পতিবার , ৩১ আগস্ট, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

ন্যাটো সদস্য এস্তোনিয়া এবং লাটভিয়ার সীমান্তবর্তী রাশিয়ার শহর পসকোভের একটি বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। প্রায় এক ডজন ড্রোন এক সাথে এই হামলায় অংশ নেয়। এতে সেখানে ব্যাপক বিস্ফোরণ এবং ইলিউশন ২–৭৬ সহ চারটি বড় পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বাংলানিউজের।

পসকোভের এই বিমানবন্দরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) দূরে অবস্থিত। হামলার সময় সেখানে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং গোলাগুলির খবরও পাওয়া গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস গতকাল ভোরে বলেছে, এই হামলায় আইএল–৭৬ মডেলের রাশিয়ার চারটি ভারী পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর পসকভ অঞ্চলে ফ্লাইট চলাচল সীমিত করা হয়েছে এবং মস্কোর ভনুকোভো বিমানবন্দরের চারপাশের আকাশপথও গতকাল ভোরের দিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধইথিওপিয়ার আমহারায় লড়াইয়ে নিহত ১৮৩ : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধআলি বঙ্গোকে উৎখাতে গ্যাবনে সেনা অভ্যুত্থান