বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের খাদ্যসামগ্রী বিতরণ

| বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:০১ পূর্বাহ্ণ

আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাসিরাবাদে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ মামুন। আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হাজী আবু বক্কর চৌধুরীর সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. খোরশেদ আলম বাসেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, কোতয়ালী থানা আ.লীগের সহ–সভাপতি মশিউর রহমান রোকন, শুলকবহর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক হাজী শেখ সরোওয়ার্দী, শুলকবহর ওয়ার্ড আ.লীগ নেতা আক্তার ফারুক, খুলশী থানা আ.লীগ নেতা আবু সাঈদ সুমন, দক্ষিণ জেলা তাতী লীগের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, উত্তর জেলা যুবলীগের সহ–সভাপতি নাছির হায়দার বাবুল, শুলকবহর ওয়ার্ড আ.লীগ নেতা আনোয়ার মিয়া, সাবেক ছাত্রনেতা সৈয়দ মোরশেদ আলম, এম এ খালেক, রিফাত জাবেদ ডন, সাবের আহমদ, জহির উদ্দিন সুমন, রোকন উদ্দিন, তৈয়ব উদ্দিন রাজীব, মোস্তাক আহমদ, ওমর আলী সুমন, জালাল উদ্দিন বাবু, কাইয়ুম রনি, আব্দুল করিম, সাংবাদিক মো. নাছির, আকবর হোসেন প্রমুখ। সভাশেষে জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব অসহায় দুস্থ ২০০ মানুষের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধসদরঘাট গাউসিয়া কমিটির সালানা ওরস মাহফিল