দেওয়ানবাজার ওয়ার্ডে ৪ কোটি ৯৪ লাখ টাকায় সংস্কার হবে ছয় সড়ক

| বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৭:২৪ পূর্বাহ্ণ

নগরীর ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডস্থ ছয়টি সড়কের উন্নয়নে চার কোটি ৯৪ লাখ টাকায় প্রকল্পের উদ্বোধন করেছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

গতকাল বুধবার উদ্বোধন করা এ প্রকল্পের আওতায় বলুয়ারদিঘী সড়ক, কোরবানীগঞ্জ সড়ক, সাব–এরিয়া ও ঘাটফরহাদবেগ সড়ক, কাজেম আলী ও হাকিম আলী সড়ক, সিএন্ডবি কলোনী সড়ক এবং রুমঘাটা সড়কের ড্রেইনসহ উন্নয়ন করা হবে।প্রকল্প উদ্বোধনের পর মেয়র দেওয়ানবাজার ওয়ার্ড কার্যালয় পরিদর্শনে গেলে কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন সমস্যার সমাধানে পরিকল্পনা তুলে ধরলে মেয়র চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ, সাবেক কাউন্সিলর আনজুমান আরা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন উল ইসলাম চৌধুরী, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, সহকারী প্রকৌশলী আসীর হামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার সরকার মাছের উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইউনুছ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার