মীরসরাই কেন্দ্রীয় কালিবাড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:৪২ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলা কেন্দ্রীয় কালিবাড়িতে শিবহরি শান্তিরানী দাতব্য চিকিৎসালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার ১০টায় এই উপলক্ষে দাতব্য চিকিৎসালয়ে কালীবাড়ি কমপ্লেক্সের সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে ও জহর লাল অভির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা দিলীপ কুমার চৌধুরী। উদ্বোধক ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টি উত্তম কুমার শর্মা। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপুল কান্তি দত্ত, মন্দিরের উপদেষ্ঠা পরিমল চন্দ্র শীল, লোকনাথ সুনীল মহারাজ, পূজা উদযাপন পরিষেদের সাধারণ সম্পাদক সজল শীল প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ডা. বিশ্বজিৎ চক্রবর্তি, শিবু চক্রবর্তি প্রমুখ। এ সময় সভাপতি সুদর্শন রায় বলেন, এখানে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. চন্দন মল্লিক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করবেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ যুব কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগরের অভিষেক
পরবর্তী নিবন্ধপাহাড়তলীর ২০০ রোগী পেলেন বিনামূল্যে চক্ষুসেবা